পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুন: পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বাইকে আগুন লাগিয়ে অভিনব প্রতিবাদ আন্দোলনে নামলেন বামপন্থী সংগঠন আমরা বামপন্থী’র কর্মী সমর্থকরা। খড়গপুর রেল শহরের খরিদা এলাকায় প্রকাশ্য রাজপথে বাইকে আগুন লাগিয়ে পেট্রোপণ্যের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সংগঠনের কর্মী সমর্থকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ লকডাউনে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি এমনিতেই মহা সঙ্কটে পড়েছে। তার ওপর পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বেড়ে চলায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। এর ফলে দিশেহারা হয়ে পড়ছে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *