আমাদের ভারত, কলকাতা, ১১ নভেম্বর: দেশের হারিয়ে যাওয়া খাদ্য বৈচিত্র্য তুলে ধরতে অভিনব রন্ধনশৈলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কলকাতায়।
ভারত সরকারের‘ ইনক্রেডেবেল ইন্ডিয়া’, ‘ওয়ার্লড সেফ’, ‘ওয়েস্টার্ন সেফ অ্যাসোসিয়েশন’ সহ অন্যান্য সেফ অ্যাসোসিয়েশন, মধ্য প্রদেশ টুরিজম এবং একটি রান্না বিষয়ক সাময়িকীর সহযোগিতায় দেশ জুড়ে শুরু হয়েছে ‘এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ প্রতিযোগিতা-সেশন ফোর।’ প্রতিযোগিতার থিম ‘ফ্লেভারস অফ ইন্ডিয়া’।
কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজ্যের হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে।পত্রিকাটির তরফে একতা ভার্গব বলেন, “আমাদের মা ঠাকুরদার আমলে অনেক ধরনের খাবার ও রকমারী মিষ্টি আমরা খেয়েছি যেগুলো এখন আর বিশেষ দেখা যায় না। সেই সব হারিয়ে যাওয়া খাবার নতুন পদ্ধতিতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে ধরা হচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে হোটেল কর্মী, সেফ ও রাধুনীদের সেই সব খাবার রান্না করাও শেখানো হচ্ছে যাতে ভারতের খাদ্য বৈচিত্র বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়া যায়।
কলকাতা ছাড়াও দেশের ১৫ টি রাজ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর পর ফেব্রুয়ারির ১৭-১৮ তারিখ মুম্বাইতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় হবে। কলকাতায় এদিনের প্রতিযোগিতায় কলকাতার সেরা দল হয় ‘এভারেস্ট কান্দা লাসুন মাসালা’।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে ‘এভারেস্ট জিরালু’ এবং ‘এভারেস্ট পাভ ভাজি মাসালা’। একাধিক সিটি চ্যালেঞ্জের টাইটেল স্পন্সর হল ‘এভারেস্ট স্পাইসেস’। বিজয়ীরা স্কলারশিপ- এর মাধ্যমে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবেন।

