মেদিনীপুরের রাস্তায় কুমিরের ফেক ছবি ছড়িয়ে শহরবাসীকে বিভ্রান্তের অভিযোগ, বনাধিকারিকদের মুচলেকা দিতে হল তিন যুবককে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই:
বৃহস্পতিবার মেদিনীপুর শহরের রাস্তায় কুমিরের ফেক ছবি ছড়িয়ে শহরবাসীকে বিভ্রান্ত করার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নিল বনদপ্তর। ফটোশপ করে কুমিরের ফেক ছবি ছড়িয়ে দেওয়ায় অভিযুক্ত তিন যুবককে শুক্রবার বনদপ্তরের পক্ষ থেকে তলব করা হয় মেদিনীপুরের বনাঞ্চল কার্যালয়ে।

তবে আধিকারিকদের জেরায় ওই তিন যুবক স্বীকার করেছে যে, কোনও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তারা ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ায়নি। নেহাতই মজা করার জন্য করা হয়েছিল। এভাবে ফেক ছবি ছড়ানো যে আইনত দণ্ডনীয় সে বিষয়ে অভিযুক্তদের সতর্ক করার পর মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *