বাঁকুড়ায় ধৃত ভুয়ো আইনজীবী, জামিন নামঞ্জুর আদালতের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জুলাই: আইনজীবী পরিচয় দিয়ে কাজ করতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি। এই ঘটনায় বাঁকুড়া আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন ধরেই এই ভুয়ো আইনজীবীকে নিয়ে অভিযোগ ওঠে।গতকাল বাঁকুড়া আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি পুলিশের গোচরে আনা হয়। তারপর তাকে পুলিশ গ্ৰেপ্তার করে। আজ তাকে আদালতে পেশ করা হয়। কোনও আইনজীবী তার পক্ষ অবলম্বন না করায় বিচারপতি তার জামিন নামঞ্জুর করেন।

বাঁকুড়া আদালতের বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য প্রবীন আইনজীবী অরূপ ব্যনার্জি বলেন, বেশ কিছু দিন ধরেই সুরজিৎ শর্মা নামে জনৈক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাজে হস্তক্ষেপ করছিল। আদালতে মামলার কাজে আসা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল বলে অভিযোগ আসে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তাকে গ্রেফতার করে।

জানাগেছে, ওই ব্যক্তি কলকাতার কসবার বাসিন্দা। বাঁকুড়া শহরের রামপুরে বাড়ি ভাড়া করে বসবাস করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *