ভুয়ো আইপিএস, ভুয়ো সিআইডি, ভুয়ো চিকিৎসকের পর এবার শান্তিপুরে ভুয়ো পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৭ জুলাই:
ভুয়ো আইপিএস, ভুয়ো সিআইডি, ভুয়ো চিকিৎসকের পর এবার গ্রেপ্তার ভুয়ো পুলিশ। গতকাল রাতে নাকা চেকিং চালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ।

জানা গেছে, পূর্ব বর্ধমানের কালনা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা আবুল বকির শেখ তার গাড়িচালক’কে নিয়ে রাত এগারোটা নাগাদ নদীয়ার ভালুকা থেকে শান্তিপুরের দিকে আসছিল। গাড়িতে পুলিশ স্টিকার দেখে শান্তিপুর থানার পুলিশ তাদের গাড়ি আটকায়। তাদের কাছে পুলিশের পরিচয় পত্র চাওয়া হলে তারা কিছুই দেখাতে পারেনি। এর পরেই তাদের আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা, যায় তারা আদৌ পুলিশ নয়। সে কারণেই শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত আবুল বকির শেখ এবং তার গাড়িচালক সম্রাট ঘোষ’কে গ্রেফতার করেছে। পাশাপাশি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাদের আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। তবে কি কারণে তারা গাড়িতে পুলিশ লিখে ঘুরে বেড়াত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *