জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেপ্তার নকল ডাক্তার শেখ আসগর আলি

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর :
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকেই রাজ্যে ধরা পড়ছে একের পর এক ভুয়ো সিবিআই আফিসার, সিআইডি থেকে ভুয়ো পুলিশ অফিসার। এবার ভুয়ো চিকিৎসক ধরা পড়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। শ্যামনগর ফিডার রোড থেকে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করে শেখ আসগর আলি নামে ভুয়া ডাক্তার কে।

জানাগেছে, শ্যামনগর ফিডার রোড বটতলা সংলগ্ন এলাকায় একটি ওষুধের দোকান রয়েছে, সেখানেই চেম্বার করতেন এস এ আলি। সূত্রের খবর, সম্প্রতি জগদ্দল থানার পুলিশের কাছে এক মহিলা এই শেখ আলির বিরুদ্ধে ভুয়ো ডাক্তারি ডিগ্রি নাম ভাঙিয়ে চিকিৎসা করার অভিযোগ করেন। এরপর তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। তারা ওই ভুয়ো ডাক্তারকে প্রথমে জিজ্ঞেসা বাদ করে এবং তার সার্টিফিকেট দেখতে চান। ওই ডাক্তারের কথায় প্রথমে বিস্তর অসঙ্গতি মেলে। তখন জগদ্দল থানার পুলিশ ওই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর, জেরার মুখে এস এ আলি স্বীকার করে নেয় যে তিনি ভিন রাজ্যের এক ডাক্তারের রেজিস্ট্রেসন নম্বর নিয়ে এই রাজ্যে ডাক্তারি করতেন, তার নিজস্ব কোনও ডিগ্রি নেই। এই গোটা ঘটনা সম্পর্কে এই ভুয়ো ডাক্তার যে দোকানে চেম্বার করতেন তার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে সৌমেন চক্রবর্তী বলেন, “আমরা এই বিষয়ে কিছুই জানি না আমাদের দোকান নতুন। আমরা ওনার কাগজ পত্র দেখতে চাইনি। তবে আমরা ওনার সাথে আর কোনও সম্পর্ক রাখবো না। তবে ওনাকে যারা দেখাতেন তারা কোনও দিন কোনও অভিযোগ করেননি এর আগে। বরং সবাই ভালো আছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *