ঝাড়গ্রামে গ্রেফতার ভুয়ো ব্যাঙ্কের আধিকারিক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৩ সেপ্টেম্বর: বাড়ির লোন ও চাকরি করে দেওয়ার নাম করে ব্যাঙ্কের আধিকারিক পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঝাড়্গ্রাম থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম স্বপন কুমার রায়, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়।লোনের আবেদনকারীরা ওই ব্যক্তির বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে।ঝাড়্গ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়ে বাড়ি করার জন্য লোন করে দেওয়ার এবং চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *