সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মার্চ: আইসক্রিম কারখানার ভিতরে মৃতদেহ উদ্ধারের
ঘটনায় কারখানার ম্যানেজারপার্থ পাল নাম এক যুবককে গ্রেফতার করল পুলিশ।শুক্রবার রাতে উত্তর ২৪
পরগণার পেট্রাপোল থানার নরহরিপুর এলাকা থেকে
পার্থকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। মৃত যুবকের নাম গোপাল মণ্ডল। সে কলকাতার বাসিন্দা বলে পুলিশ জানায়।
প্রসঙ্গত, বুধবার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকার
একটি আইসক্রিম কারখানার ভেতর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়তেই
বিকেলে কারখানার সামনে
যশোর রোডের উপর অবরোধ বিক্ষোভ শুরু করেন
এলাকাবাসী এবং বিজেপি কর্মীরা। বিজেপির পক্ষ থেকে
অভিযোগ করা হয় কলকাতার বাসিন্দা পেশায়
মুদ্রা ব্যবসায়ী গোপাল মন্ডলকে কারখানার ভেতরে খুন করা হয়েছে। কারখানার মালিকের
গ্রেফতারের দাবি তোলে বিজেপি।রাতে মৃতের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় খুনেরমামলা রুজু করা হয়।এরপর তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কারখানার
ম্যানেজার পার্থ পালকে
গ্রেফতার করা হয়। গত দুই বছর ধরে ওই
কারখানায় কাজ করত পার্থ।ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।


