ট্রান্সফর্মার ফেটে খড়্গপুরের কারখানায় অগ্নিকাণ্ড

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট: মঙ্গলবার বিকেলে খড়্গপুরের রেশমি মেটালিক্স লিমিটেড কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। অগ্নিকান্ডের ঘটনায় কারখানার একটি অংশ পুড়ে যায়। কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরের একটি ট্রান্সফর্মার ফেটে কারখানার একাংশে আগুন ছড়িয়ে পড়ে। তবে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকায় কারখানা কর্তৃপক্ষ দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।  ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কারখানার বেশকিছু যন্ত্রাংশ পুড়ে গেলেও এ খবর লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *