জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: আজ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দক্ষিণশোল গ্ৰামে স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোর উদ্যোগে ভারত সেবা সংঘের ব্যবস্থাপনায় এবং বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের পরিচালনায় বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে প্রায় ১০০০ মানুষ চোখের ছানি পরীক্ষা করান। শিবিরের উদ্বোধন করেন শালবনির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো এবং ভারত সেবাশ্রম সংঘের কর্মকর্তাগণ।

