কুমারেশ রায়, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর:
১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে দাসপুর থানার উদ্যোগে লায়ন্স ক্লাব অব ঘাটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল দাসপুরের বাসুদেবপুর স্কুলে। এই শিবিরের উদ্বোধন করেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী ও দাসপুর বিধায়ক মমতা ভূইয়া, দাসপুর থানার ওসি অমিত মুখার্জি।
এই শিবিরে ২৬০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬০ জনের ছানি ধরা পড়ে, তাদের পরবর্তী সময়ে লায়ন্স ক্লাব অব ঘাটাল ছানি অপারেশনের ব্যবস্থা করবে। এর সাথে ইসিজি, ব্লাড সুগার টেস্ট করা হয় এই শিবিরে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বিএমওএইচ সোনাখালি, দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিস হুতাইত, সভাপতি প্রতিমা দোলই, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, কর্মাধ্যক্ষ সুকুমার পাত্র।

