কলকাতায় শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের বিক্ষোভ আটকালো পুলিশ

আমাদের ভারত, কলকাতা, ১৯ ডিসেম্বর: শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের বন্দি করে বিজেপির বিক্ষোভ আটকাল পুলিশ। দুপুরের পরে পুর ভোটের সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ করার কথা ছিল বিজেপির। রণকৌশল ঠিক ছিল। তবে পুলিশের তৎপরতায় তা করতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, সকাল থেকে কলকাতার পুর নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সরব হয় বিজেপি। দুপুর ১ টা নাগাদ দলের রাজ্য সভাপতি ঘোষণা করেন রাজ্যজুড়ে বিক্ষোভ করবে বিজেপি। দলের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নামেন বিজেপি কর্মীরা। পথে নামার সিদ্ধান্ত নেয় বিজেপি বিধায়করা। কলকাতায় বিধায়ক হোষ্টেলে থাকা বিধায়করা পথে নামতে গেলে তাদের আটকায় পুলিশ। এরপর তারা হোষ্টেলে বসে পড়ে বিক্ষোভ দেখান।

অন্যদিকে সেইসময় সল্টলেকে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি ১২ জন বিধায়ককে নিয়ে পথে নামার রণকৌশল ঠিক করছিলেন। গোয়েন্দারা আগেই নজরে রেখেছিলেন বিরোধী দলনেতাকে। তিনি বাইরে আসতে পুলিশ তাকে ঘিরে ধরে। তারপর পুলিশের সাথে শুরু হয় বচসা। এইকরে সন্ধ্যে হয়ে যায়। আর কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখাতে পারলেন না শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজ আমাদের গভতান্ত্রিক কর্মসূচি আটকাল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *