সাথী দাস, পুরুলিয়া, ৫ মার্চ: টাটা থেকে আসানসোল গামী ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। আদ্রা ডিভিশনের চান্ডিল-পুরুলিয়া শাখায় টামনা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
পুরুলিয়া স্টেশনের আগে টামনা স্টেশনের কাছে দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনের ইঞ্জিন। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চালক গাড়ি থামিয়ে দিলে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। নামতে গিয়ে অনেকে ছোটখাটো আঘাত পেয়েছেন। খবর পেয়ে পুরুলিয়া শহর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে আদ্রা ডিভিশনের বিভাগীয় আধিকারিকরা।

ঘটনার প্রায় তিন ঘন্টা পর সন্ধ্যে ৬-৫৫টা নাগাদ অন্য একটি ইঞ্জিন জুড়ে গন্তব্যস্থলের দিকে রওনা দেয় ট্রেনটি।


