আমাদের ভারত, উওর ২৪ পরগনা, ১২ মার্চ:
ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সকে জোট সঙ্গী করে বাংলায় চলতি বছরে নির্বাচনে লড়াই করতে নেমেছে বিজেপি, দমদমে নিজের অফিসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। একদিকে সাংবাদিক সম্মেলন, অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন করে নিজের প্রচার শুরু করলেন ব্রাত্য বসু।
তাঁর অভিযোগ, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গোটা বাংলাকে যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলেছে। তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিয়েছে তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ব্রাত্য বসু। বলেন, “যারা গেছে তারা বলছে অন্তরাত্মার ডাকে গেছেন, আমি বলছি ওগুলো সব প্রেতাত্মা বা বিজেপি নামক হুলোর ডাক এসেছিল, তাই ওরা গেছে। ওদের কোনও আদর্শ নীতির বালাই নেই।

