কি বলছে বুথ ফেরত সমীক্ষা? উত্তরপ্রদেশে থাকছে বিজেপি, পাঞ্জাব দখল করতে পারে আপ, বাকি ৩ রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই

আমাদের ভারত, ৭ মার্চ: উত্তরপ্রদেশের শেষ দফার ভোট দিয়েই পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হয়েছে সোমবার। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০মার্চ। তার আগেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে এলো।

ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলছে ২৮৮-৩২৬টি আসন পেতে পারে বিজেপি উত্তর প্রদেশে। রিপাবলিক টিভির সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি। মোট ৪০৩টি আসনের মধ্যে ২৩০-২৪৫ টি আসন পাবে পদ্ম শিবির। ইটিজি রিসার্চের মতেও ২৩০-২৪৫ টি আসন পাবে বিজেপি। নিউজ এক্স পোল স্ট্র্যাটের মতে ২১১-২২৫ টি আসন পাবে যোগী আদিত্যনাথ এর দল। অন্যদিকে সিএনএন নিউজ এর সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ২৬২-২৭৭ টি আসন। নিউজ এক্স পোল স্ট্র্যাটের মতে বিজেপির পরেই থাকবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেতে পারে ১৪৬-১৬০টি আসন। কংগ্রেসের অবস্থা উত্তরপ্রদেশে ভালো হবে না নিউজ এইট্টিন এর সমীক্ষা বলছে উত্তরপ্রদেশের ৩-৮টি আসন পেতে পারে কংগ্রেস। এবিপি-সি ভোটার বলছে ৪-৮ টি আসন পাবে কংগ্রেস।

অন্যদিকে পাঞ্জাবে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়াল এর আপ। মোট ১১৭ টি আসনের মধ্যে ৭৬-৯০ টি আসন পাচ্ছে বলছে অ্যাক্সিস মাই ইন্ডিয়াএক্সিট পোল। জন কি বাত ইন্ডিয়া নিউজের সমীক্ষা বলছেএ রাজ্যে কংগ্রেস পেতে পারে ৩২-১৮ টি আসন। অন্যদিকে টাইমস নাও এর সমীক্ষার মতে সেখানে কংগ্রেস পেতে পারে ২২টি আসন। এবারেও বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট বলছে পাঞ্জাবে বিজেপি ৫ এর বেশি আসন পাবে না।

অন্যদিকে উত্তরাখণ্ডে বিজেপি ও কংগ্রেসের মধ্যে টক্কর হতে পারে। জন কি বাতে সমীক্ষা বলছে ৭০ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩২-৪০ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ২৭-৩৫ টি আসন।

এক্সিট পোল অনুযায়ী গোয়াতে ক্ষমতায় গিয়ে থাকবে পদ্ম শিবির।‌তবে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে মণিপুরে। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী রাজ্যে মোট আসন ৬০ টি। যার মধ্যে বিজেপি পেতে পারে ২৪-২৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে ১০-১৪ টি, এনপিপি ৭-৮টি থেকে আটটি আসন পেতে পারে। এনপিএফ ৫-৮ টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে।

জিনিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গোয়ায় বিজেপি পেতে পারে ১৫ আসন। কংগ্রেস পেতে পারে ১৬ টি আসন। অন্যদিকে টাইমস নাও এর সমীক্ষা বলছে বিজেপি পাবে ১৪ টি আসন কংগ্রেস কবে ১৬ টি আসন। আরো বেশ কয়েকটি সংস্থার সমীক্ষায় দুই দলই সমসংখ্যক আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *