আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২আগস্ট: দুই বৃদ্ধ বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মহিষাদলে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের চক গাজীপুর গ্রামে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধ দম্পতির নাম নন্দলাল ঘোড়ই(৮০) ও রেবতী রাণী ঘোড়ই(৭৮)। সোমবার সকালে নিজেদের বাড়ির মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার হয় দুজনের।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। প্রায় দশ বছর আগে একমাত্র ছেলে মারা গিয়েছে। বৌমার সঙ্গে প্রায় অশান্তি চলত বৃদ্ধ বৃদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহিষাদল থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে মৃত্যু, নাকি খুন তদন্তে নেমেছে মহিষাদল থানার পুলিশ।

