ভাটার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ জুলাই:
ভাটার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের ঘটনা।

জানাগেছে, গয়েশপুর অঞ্চলে নব কুমার মন্ডলের দুটি ইঁটভাটা চলে। যার একটির সামনে আজ সকাল ছটা নাগাদ পঞ্চাশোর্ধ শম্ভু পাসওয়ানের রক্তাক্ত মৃতদেহ পড়ে ছিল। ভাটার অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে মালিকপক্ষকে ফোনে জানালে তারা এসে শান্তিপুর থানায় খবর দেয়। থানা থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওই ভাটার দায়িত্বে থাকা দেবাশিস মন্ডল জানান, অন্যান্য সময়ে ৪০ থেকে ৫০ জন কাজ করলেও লকডাউনে ভাটা বন্ধ থাকার কারণে সকলেই পাওনা গন্ডা বুঝে নিয়ে বাড়ি চলে গেলেও এই পরিবার তার বিহারের বাড়িতে ফিরে যেতে অসম্মতি প্রকাশ করে। স্থানীয় চার জন শ্রমিক এবং এই পরিবার রয়ে গেছে। ভাটার সামনে একটি বাঁশের মাচাতে গতকাল রাতে তিনি ছিলেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *