সাতসকালে খেলার মাঠে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১২ সেপ্টেম্বর:
সাতসকালে বোমা উদ্ধারক ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে।
ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার রেলস্টেশন সংলগ্ন গোডাউন মাঠে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সকালে এলাকার বেশ কিছু ছেলে বল খেলতে মাঠে এসছিল। মাঠের আর এক পাশে থাকা মানুষজন মাঠে বোম রাখা আছে বলে খেলা করতে নিষেধ করে‌। সেই নিয়ে হৈচৈ শুরু হয়। এলাকার মানুষ জড়ো হয়। মাঠের মাঝখানে তারা একটা বোমা দেখতে পায়। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং বোমা নিষ্ক্রিয় করে নিয়ে যায়।

প্রসঙ্গত বেশ কয়েকবার এই মাঠ নিয়ে দুই পক্ষের বিবাদ সামনে এসেছে। মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এলাকাবাসী। এই মাঠে দীর্ঘদিন ধরে রেডিমেড জামা কাপড়ের হাট বসে। হাট থেকে রোজগারও হয়। আর প্রত্যেক বারই ভাগের টাকা কারা পাবে তাই নিয়ে গন্ডগোল হয়। আর এই হাট নিয়েই দুই পক্ষের মধ্যে বিবাদ চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *