বেলিয়াতোড়ের ধানক্ষেত থেকে বিশাল অকৃতির অজগর উদ্ধারে চাঞ্চল্য

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর: ধানক্ষেত থেকে বিশাল অকৃতির এক অজগর উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় বেলিয়াতোড়ের ছান্দার গ্ৰাম পঞ্চায়েতের মিঠানা গ্ৰামে।

স্থানীয় সূত্ৰে জানাগেছে, আজ সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় বিশাল অকৃতির সাপটি নজরে পড়ে গ্ৰামবাসীদের। খবর পেয়ে বহু মানুষ জড়ো হন। খবর জানাজানি হতে স্থানীয় এনসিসির ক্যাডেটরা হাজির হন। গ্ৰামবাসীদের প্ৰচেষ্টায় তারা সাপটি উদ্ধার করে। তারপর বনদপ্তরে খবর দেওয়া হলে বনকৰ্মীরা অজগরটিকে নিয়ে যায়।

বনদপ্তর সূত্ৰে জানাগেছে, অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরে খুশি এনসিসি ক্যাডেট হারাধন কৰ্মকার গ্ৰামবাসীদের বলেন, অজগর সাপটি লম্বায় সাত ফুটের মত। এখন বন্যপ্রাণীদের অবলুপ্তি ঘটছে। এসব ক্ষেত্রে সাধারণত সাপটিকে মেরে ফেলা হয়। কিন্তু এখানে গ্ৰামবাসীরা সচেতনতার পরিচয় দিয়েছেন। এজন্য তিনি গ্ৰামবাসীদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *