অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ মার্চ:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের একাধিক জায়গার বেআইনি চোলাই ঠেকে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আবগারি দফতর ও বেলিয়াবেড়া থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী।

জানাগেছে, সুত্র মারফত খবর পেয়ে বুধবার আবগারি দফতরের নয়াগ্ৰাম সার্কেলের আইসি জয়ন্ত বোসের নেতৃত্বে বেলিয়াবেড়া থানার একাধিক জায়গায় অভিযান চালায় বেলিয়াবেড়া থানার পুলিশ ও আবগারি দফতর।এদিন অভিযান চলে বাঘেশ্বর, কুশমাড়, বনডাহি, বাসুদেবপুর সহ একাধিক জায়গায়।অভিযানে প্রায় ২৪০ লিটার চোলাই মদ এবং বেশ কয়েকটি মদ তৈরির সামগ্রী উদ্ধারের পাশাপাশি প্রচুর উপকরণ নষ্ট করা হয় বলে জানাগেছে।


