হিংসার বলি সবাইকেই হতে হচ্ছে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মে: হিংসার বলি সবাইকে হতে হচ্ছে, এমনটাই বললেন দিলীপ ঘোষ। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিমপুরা ও ফরিদা বাজারে মাস্ক বিতরণ করে তিনি বলেন, তৃণমূল জিতে আসার পর সবাই চিন্তিত। সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন তৃণমূলকে। তারা আশা করেননি এই ধরনের হিংসা হবে বলে। এই হিংসার বলি সবাইকে হতে হচ্ছে। বিজেপিকে টার্গেট করা হচ্ছে। পাড়ায় পাড়ায় ঘর বাড়ি ভেঙ্গে দেওয়া হচ্ছে। আমরা বলছি নির্বাচন মিটে গেছে সবকিছু শান্তিতে হোক। কিন্তু সরকার মুখে বলছে আর কিছুই করছে না। পুলিশ নিরুপায় হয়ে বসে আছে। বলছে আমরা কিছু করতে পারবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *