“রোজ আমি দু-তিন কিলো করে গালি খাই, ওটাই আমার পুষ্টি,” বিরোধীদের সমালোচনাকে কটাক্ষ মোদীর

আমাদের ভারত, ১২ নভেম্বর: বিরোধীদের গালিগালাজেই আমার পুষ্টি হয়। তেলেঙ্গানায় গিয়ে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা গালি দেন প্রধানমন্ত্রীকে। তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। এমনকি আপত্তি নেই তার দল বিজেপিকে গালি দিলেও। তার দাবি সেটাই ভগবানের আশীর্বাদ হয়ে তাকে পুষ্টি জোগায়।

তেলেঙ্গানায় দলীয় কর্মসূচিতে গিয়ে মোদী বলেন, “আমি কখনো ক্লান্ত হই না, কারণ আমি প্রতিদিন ২ থেকে ৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ যে এটি আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।”

এরপরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা চন্দ্রশেখর রায়ের নাম না করে হুঁশিয়ারির সুরে প্রধানমন্ত্রী বলেন, “আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলেঙ্গানার মানুষকে অসম্মান করবেন না চরম মূল্য দিতে হবে।” তেলেঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন মোদী। তার অভিযোগ চাপানউতরের রাজনীতিকে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছে তেলেঙ্গানার সরকার।

সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলেঙ্গানাতেও বিধায়ক কিনে সরকার পতন ঘটাতে চাইছে বিজেপি। তারপর থেকেই দু’দলের তরজা তুঙ্গে উঠেছে।

এদিন তেলেঙ্গানা প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেছেন তেলেঙ্গানা তথ্যপ্রযুক্তির জায়গা, কিন্তু এই রাজ্যের আধুনিক শহরে কু-সংস্কারের এতটা প্রভাব যে আছে সেটাই দুঃখজনক। তেলেঙ্গানাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাকে উন্নতি করতে হবে এবং তাকে সমস্ত কু-সংস্কার মুক্ত হতে হবে। মোদী বলেন, বিরোধীরা কোয়ালিশন সরকার গড়ে সমস্ত দুর্নীতির তদন্ত আড়াল করতে চাইছে। তিনি মনে করিয়ে দেন তার সরকার ডিজিটাল ট্রানজাকশন শুরু করেছে। এর ফলে আর্থিক দুর্নীতি অনেকটাই কমেছে। কারণ অনলাইনে টাকা দেওয়া নেওয়া হলে সরকারের সঙ্গে জনসাধারণের সরাসরি যোগাযোগ হয় এবং ভুয়া উপভোক্তার সংখ্যাও কমে।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *