বন্যার জল নামলেও ঘটাল শহরে জমে আবর্জনার স্তুপ, সমস্যায় বাসিন্দারা

কুমারেশ রায় মেদিনীপুর, ৭ আগস্ট:
বন্যার সাথে ভেসে এসেছে আবর্জনার স্তুপ। আবর্জনা জমে আছে, ঘাটাল শহরের যেখানে সেখানে। বন্যার জলে ডাস্টবিন থেকে সমস্ত আবর্জনা রাস্তায় জমে আছে।

সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ঘাটাল পুরসভার সামনে এবং বিভিন্ন এলাকায় আবর্জনার স্তুপ জমে থাকার জন্য পথ চলা দায়। শুধু তাই নয়, ছড়াচ্ছে দুর্গন্ধ, যার থেকে সৃষ্টি হতে পারে স্বাস্থ্য সমস্যা।

কিন্তু ঘাটাল পুরসভার এ বিষয়ে কোনো হেলদোল নেই। আবর্জনা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি ঘাটাল পৌরসভা। ওইসব এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা জানান, এর জন্য অসুবিধা সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীরা দোকান খুলতে পারছে না, স্থানীয় বাসিন্দারা গন্ধ টিকতে পারছে না।
ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ব্যবসায়ী চিন্ময় দাস জানালেন, পৌরসভা এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করছে না। চারিদিকে দুর্গন্ধ, আমরা দোকান খুলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *