স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ ফেব্রুয়ারি: এবারে দুয়ারে সরকারের প্রথম দিন ছিল গতকাল। আজ দ্বিতীয় দিনেও সরকারি পরিষেবা নিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। যার মধ্যে সর্বাধিক লাইন লক্ষ্য করা গেল লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিতে। এবার বিশেষ সংযোজন প্রতিবন্ধীদের শংসাপত্রে ছাড়ের আবেদন।
তবে শহরাঞ্চলে বিশেষত যেখানে পুরো ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে, দুয়ারে সরকার অনুষ্ঠানের ব্যবহার করা যাবে না মুখ্যমন্ত্রীর ছবি, উপস্থিত থাকতে পারবেন না কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব এমনটাই নির্দেশ এসেছিলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অথচ গত কালও লক্ষ্য করা গেছে নদিয়ার নবদ্বীপের তৃণমূল নেতৃত্বর খবরদারি। আজ শান্তিপুরেও যার ব্যতিক্রম ঘটলো না। যদিও এর পেছনে সরকারি কর্মচারীদের শঙ্কুলতা অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞরা।

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছেন জেলা শাসকের কাছে।
যদিও সহ-সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানাচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের অনুপস্থিতির কথা।

