করোনা আবহেও বাঙালিদের ঘাটতি নেই বসন্তকে স্বাগত জানাতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক কালের বাউল কবি বা নতুন প্রজন্মের মধ্যেও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে ঋতুরাজ বসন্ত। কবি বলেছেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ফাল্গুনের হাওয়া দোলা লেগেছে প্রকৃতিতে। বাংলা পঞ্জিকার শেষ ঋতু বসন্তের প্রথম দিন থেকেই থেকেই শুরু হয়ে যায় বাঙ্গালিদের বসন্ত উৎসব। লাল আর বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছ্বলতা উন্মাদনায় ভাসবে বাঙালি।

বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। সাহিত্যের প্রাচীন নিদর্শনেও বসন্তের ঠাঁই একটু উপরে। তবে এবারে বসন্ত একটু ভিন্ন। সারা পৃথিবীজুড়ে করোনা থাবা বসিয়েছে। গত বছরও বন্ধ ছিল বসন্ত উৎসব করোনা আবহে। তবে এই বছর আবার মানুষ কিছুটা আশার আলো দেখেছে। এবছর কৃষ্ণনগরের বুকে উরানকে বসন্ত উৎসবের অনুমতি দিয়েছে প্রশাসন।শক্তিনগর থেকে চ্যালেঞ্জ মোর, পোস্ট অফিসের মোড় পর্যন্ত সারা শহরজুড়ে চলছে তাদের ফ্ল্যাশ মব। এবছর কারবালা মাঠে ২৬-২৮ ফেব্রুয়ারি কৃষ্ণনগরে বসন্ত উৎসব শুরু হতে চলেছে।

উরানের সদস্যের পক্ষ থেকে জানা যায়, এবছর রঙের উৎসব হচ্ছে না কিন্তু প্রেমের রং টা তো থাকবেই। সুরের রং থাকবে গানের রং থাকবে কোথায় রং থাকবে সেই রঙেই উরানের সঙ্গে নদিয়াবাসী মাতবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *