দীর্ঘ দিন ধরে আন্দোলনের পরও আরজিকর হাসপাতালের জট কাটল না

রাজেন রায়, কলকাতা, ৪ অক্টোবর: দীর্ঘ দিন কয়েক ধরে আন্দোলনের পর আলোচনায়ও কাটল না জট। মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে দফায় দফায় ছাত্র বিক্ষোভে সরগরম হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। অবশেষে অনশনের পথ বেছে নিল আন্দোলনকারীরা। আপাতত ৩০ জন অনশনে বসেছে বলে দাবি। পরবর্তীতে আরো বাড়তে পারে। তাদের দাবি, অবিলম্বে প্রিন্সিপাল এর পদত্যাগ চাই।

গত শুক্রবার মাঝরাত থেকে রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের উপস্থিতিতে কয়েক দফা দাবিতে প্রায় ঘন্টা তিনেকর আলোচলা চলে আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের মধ্যে। সমাধান সূত্র বেরিয়ে গেছে এবং পড়ুয়ারা সন্তুষ্ট বলে রাত আড়াইটে নাগাদ  বেরিয়ে যান রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান সুদীপ্ত রায়। কিন্তু চেয়ারম্যানের সেই বক্তব্য মানতে নারাজ বিক্ষোভকারী পড়ুয়ারা। দাবি না মানায় ও আলোচনায় কোনো রকম সমাধান সূত্র না মেলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের গাড়ি পুনরায় ঘেরাও করে অবস্থান-বিক্ষোভে বসে পড়েছিলেন বিক্ষুব্ধ পড়ুয়ারা।

বিক্ষোভকারী পড়ুয়াদের আরো অভিযোগ, আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিছু বহিরাগতরা। পড়ুয়ারা দাবিতে অনড় থাকায় আলোচনা সভা চলাকালীন অধ্যক্ষ ও চেয়ারম্যানের সামনে তাদেরকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে আতঙ্কে রয়েছেন তারা, দাবি বিক্ষোভকারী পড়ুয়াদের।

তাদের একাধিক দাবি রয়েছে যেমন আরজিকর হাসপাতালের অচল অবস্থা চলছে, হোস্টেল কমিটি তৈরি হচ্ছে, স্টুডেন্ট কাউন্সিলর তৈরি নিয়ে সমস্যা রয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে কিছু ছাত্রের ওপর পক্ষপাত পুষ্ট আচরণ হচ্ছে। সেটা নিয়ে গণতান্ত্রিকভাবে  গণতন্ত্রের মাধ্যমে সব ছাত্র সমান অধিকার পায় সেই নিয়ে তাদের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *