স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ এপ্রিল: হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর ১০ দিন পরেও শ্রদ্ধানুষ্ঠান করতে পারছেন না তাঁর বাবা মা। নির্যাতিতার মা-বাবার অভিযোগ, অভিযুক্তদের চাপে তাদের বাড়িতে কোনো পুরোহিত আসতে চাইছে না। এছাড়াও ক্ষৌরকারদেরও বাড়িতে আসতে বারণ করা হচ্ছে বলে অভিযোগ। যার ফলে মেয়ের এরকম মর্মান্তিক পরিণতির পরেও তারা তার শেষ কাজটুকুও করতে পারছে না। এখনো পর্যন্ত এতটাই প্রভাব পঞ্চায়েত সদস্য সমর গয়ালী ও তার ছেলে সোহেল গয়ালীর।

