দিঘা মোহনায় বিরল প্রজাতির চিরুনি ফাল মাছ দেখতে হুড়োহুড়ি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ নভেম্বর: রবিবার দিঘা মোহনার মাছের আড়তে দেখা মিলল বিরল প্রজাতির চিরুনি ফলা মাছের। যাকে দেখতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ব্যবসায়ীদের মধ্যে। মাছটির মুখে হাত কয়েক লম্বা করাতের মতো ঠোঁট, চেহারা অনেকটা হাঙরের মতো, স্থানীয় ভাষায় এই মাছকে বলা হয় চিরুনি ফলা মাছ।

মাছ ব্যবসায়ী অরূপ কুমাট বল বলেন, এই মাছ এখন বিলুপ্তপ্রায়। বঙ্গোপসারের অনেকটা গভীরে এই মাছ দেখতে পাওয়ায় যায়। আগে এই চিরুনি করাত মাছ প্রায় জালে উঠত কিন্তু এখন আর তার দেখা পাওয়া যায় না।

তিনি বলেন, আজ এই মাছটি ওড়িশার পারাদ্বীপের একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে দিঘা মোহনায় মাছটিকে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়। এইদিন দিঘা মোহনার জিকেডি আড়তে মাছটি নিলামে উঠছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছটি বিক্রি করে বেশ কয়েক হাজার টাকা ঘরে তুলতে পারা যাবে।

দিঘার মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, এই চিরুনি করাত মাছটির কদর এর পাখনা’র জন্য। পাখনা যত বড় হবে এর দামও ততটাই বেশি হয়। এগুলি গুরুত্বপূর্ণ ওষুধ তৈরীর কাজে ব্যবহার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *