জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: আজ শুক্রবার ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের ৬৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে ঘাটাল এবং কেশপুরে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদের উদ্যোগে কেশপুর কলেজে এবং ঘাটাল ব্লকে ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করা হয়। এই উপলক্ষ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্রসংগঠনটির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদের সহ- সভাপতি অনুপম ভট্টাচার্য, কেশপুর ব্লক ছাত্র পরিষদের সভাপতি সেক সূরজ আলী সহ নুরহাসেন আলী, আজারুদ্দিন মালিক প্রমুখ।


