বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মেদিনীপুর শহরে পরিবেশ সচেতনতা পদযাত্রা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুন:
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে পরিবেশ দিবস এবং সুইডেনের স্টকহামের বিশ্ব পরিবেশ মহা সম্মেলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে পরিবেশ সচেতনতা বিষয়ক পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রায় এবারের পরিবেশ দিবসের থিম “একমাত্র পৃথিবী” এই শ্লোগান সামনে রেখে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। বার্জটাউনের বিজ্ঞান মঞ্চের অফিস থেকে শুরু হয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ক্ষুদিরাম মোড়ে পদযাত্রা শেষ হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক সুধাপদ বসু, নেতৃত্ব বাবুলাল শাসমল, সন্টু ওঝা, খগেন্দ্রনাথ মাইতি, সুষমা প্রধান, চন্দ্রশেখর দাস, বিপ্লব প্রামানিক, চিকিৎসক দেবব্রত চ্যাটার্জি সহ অন্যান্যরা।

পদযাত্রা চলাকালীন বিভিন্ন মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা সম্পাদক সুধাপদ বসু, জেলা কাউন্সিলর সদস্য সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। পদযাত্রা, চলাকালীন পথ চলতি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *