পরিবেশ সচেতনতা বিষয়ক পথসভা মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুন:
বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে পরিবেশপ্রেমী সংগঠন “সবুজ মঞ্চ”র উদ্যোগে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে পরিবেশ সচেতনতা বিষয়ক একটি পথসভা হয়। সকাল ৯ টা নাগাদ পথসভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন মঞ্চের রাজ্য কমিটির কৃষ্ণগোপাল চক্রবর্তী সহ পরিবেশ কর্মী ঝর্না আচার্য, সুভাষ জানা, অসিত কারক, প্রশান্ত বর্মণ,পরিবেশ কর্মী জ্যোতির্ময় পাইন, সুদীপ কুমার খাঁড়া,শম্ভু কুন্ডু, অনিমেষ প্রামাণিক, কৌশিক কঁচ, মণিকাঞ্চন রায়, সোমা চট্টরাজ, নরসিংহ দাস, পারমিতা লাহিড়ী, অঙ্কন ভৌমিক এবং সবুজ মঞ্চের সদস্যরা। 

প্রত্যেকেই তাদের বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে পরিবেশ সচেতনতা কতটা জরুরি সে বিষয়ে আলোকপাত করেন।সভা চলাকালীন পথচারীদের পরিবেশ সচেতনতা বিষয়ক প্রচার পত্র বিলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *