দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, গাইঘাটায় গ্রেফতার ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ ডিসেম্বর: দোকানের মধ্যে ঢুকে জিনিস পত্র লণ্ডভণ্ড করে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল বিশ্বাস, তন্ময় ঘোষ ও বিভাষ ঘোষ। রাহুল ঘোলা এলাকার বাসিন্দা, তন্ময় দক্ষিণ ২৪ পরগণার নারেন্দ্রপুর ও বিভাষ গাইঘাটার বাসিন্দা। গতকাল তাদের ঠাকুরনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার রাতে ঠাকুরনগর বাজারে নিজের পানের দোকানে বসেছিলেন পরিমল তালুকদার। আচমকা কয়েকজন তার উপরে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিমল বর্তমানের কলকাতায় চিকিৎসাধীন। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা হয়েছে। তবে ঠিক কি কারণে এই হামলা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *