স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল: রবিবার প্রচারে ঝড় তুলতে উত্তর দিনাজপুর জেলায় জনসভা করতে আসছেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। রবিবার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে জনসভায় যোগ দেবেন দেব।
হেমাতাবাদ হাইস্কুলের মাঠে অভিনেতা দেব এর জনসভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৈরি করা হচ্ছে সভামঞ্চ। আগামীকাল রবিবার দুপুরে হেমতাবাদের শালবাগান মাঠে হেলিকপ্টারে নামবেন দীপক অধিকারী। এরপর সেখান থেকে গাড়িতে চেপে এক কিলোমিটার দূরে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের মাঠে জনসভা স্থলে যাবেন। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যুঞ্জয় দত্ত বলেন, হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে জনসভা করতে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। অভিনেতা দেবকে দেখা এবং তাঁর ভাষন শোনার জন্য উন্মুখ হয়ে আছে হেমতাবাদের মানুষ৷ প্রায় লাখ খানেক মানুষের সমাগম হবে বলে আশা হেমতাবাদ তৃণমূল নেতৃত্বের।

