পুরুলিয়া শহরের বড় হাটে অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট দফতরের অভিযান

সাথী দাস, পুরুলিয়া, ২২ এপ্রিল: সাত সকালেই বাজারে অভিযান। পুরুলিয়া শহরের বড়ো হাটে এনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা চলে আসেন। বেশ কিছু দিন ধরে পুরুলিয়া শহরের বাজারগুলিতে অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার অভিযোগ বিভিন্ন মহল থেকে। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে জেলার এনফর্কমেন্ট বিভাগ ও কলকাতার আধিকারিকরা এসে অভিযান চালায়।

বেশ কিছু জিনিষ পত্রের দাম অস্বাভাবিক লক্ষ্য করেন আধিকারিকরা। বিশেষ করে মাছ, মুরগির মাংস, লেবু, ও সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যায়। কীভাবে দাম বেড়ে চলেছে? কোথা থেকে এই সামগ্রী আসছে তার খোঁজ নেন আধিকারিকরা। পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়। আগামীদিনে আরো অভিযান চলবে বলে জানা গিয়েছে।

আজকের দর হিসেবে জানা গিয়েছে, কেজি প্রতি আলুর দর ২০ টাকা, পটল ৮০ টাকা, কাঁচা লঙ্কা ১২০ টাকা, ঝিঙে ৫০ টাকা, কাগজি লেবু মাঝারি আকারের একটির দাম ১০ টাকা, মুরগি ২৬০ কেজি প্রতি দাম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *