হাসপাতাল থেকে ফেরত যাচ্ছে এন্ডস্কোপ মেশিন, বালুরঘাটে জেলাশাসককে ডেপুটেশন আম আদমি পার্টির

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ জুন: চিকিৎসা পরিষেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে এন্ডস্কোপ কলকাতায় ফেরত পাঠানোর প্রতিবাদে আন্দোলনে নামল আম আদমি পার্টি। সোমবার ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

সংগঠনের দাবি, অবিলম্বে বালুরঘাট থেকে এন্ডোস্কোপ কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে। ভবিষ্যতে জেলার হাসপাতালকে বঞ্চিত করে কোনও প্রকার মেডিক্যাল যন্ত্রাপাতি অন্যত্র পাঠানো যাবে না। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে অতিদ্রুত ওই পরিষেবা শুরু করতে হবে। এই সব দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

সংগঠনের তরফে মৃত্যুঞ্জয় বসাক বলেন, এদিন জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারের কাছেও নালিশ করবেন। জেলা বাসীর স্বার্থে তাদের আন্দোলন চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *