কর্ম বিরতি শুরু করল ইসলামপুর করোনা হাসপাতালের কর্মীরা, চরম বিপাকে রোগীরা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: তিন দফা দাবিতে ইসলামপুর করোনা হাসপাতালের কর্মীরা কর্ম বিরতিতে শামিল হলেন। বেতন বৃদ্ধি, পরিচয়পত্র ও সপ্তাহিক ছুটির দাবিতে ঠিকা শ্রমিকরা আন্দোলন শুরু করল। কর্মীদের আন্দোনলে সমস্যায় পড়েছেন রোগীরা। হাসপাতাল সুপার টেলিফোনে জানিয়েছেন, ঠিকাদারি সংস্থার মাধ্যমে ২৫ জনকে নেওয়া হয়েছিল। তাদের দাবিদাওয়ার বিষয়টি নজরে আসার পরেই ঠিকাদারি সংস্থাকে জানানো হয়েছে। খুব শীঘ্রই সমস্যা মিটে গিয়ে কর্মীরা কাজে ফিরবেন।

জেলায় জেলায় করোনা হাসপাতাল চালু হবার পর ঠিকাদারি সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে দীর্ঘ একবছর যাবদ করোনা হাসপাতালে কাজ করলেও আজ পর্যন্ত তাদের কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি। বেতন নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। একটানা হাসপাতালে কাজ করলেও ছুটিকে নিয়মের মধ্যে রাখা হয়নি। দেশজুড়ে করোনা সংক্রামনের গ্রাফ বেড়ে যাওয়ায় ইসলামপুর করোনা হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ইতিমধ্যে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের দাবি আদায়ে শনিবার সকাল থেকে ধর্নায় বসেছেন কর্মীরা। কর্মীদের আন্দোলনে চরম বিপাকে পড়েছেন রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *