আমাদের ভারত, বাঁকুড়া, ২১ অক্টোবর: সরকারি প্রকল্প অনুমোদন করিয়ে দেওয়ার নাম করে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাঁকুড়া জেলার ইন্দপুর থানা এলাকার এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ।
অভিযোগ, ইন্দপুর থানা এলাকার বাসিন্দা অতনু কুন্ডু নামে এক যুবক পার্শ্ববর্তী হি়ঁড়বাধ থানার জনৈকা আলপনা কোনার’কে সরকারি প্রকল্প অনুমোদন করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে দফার দফায় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং আদায় করে এবং সবশেষে তার আঙ্গুলের ছাপ নেয়। এরপর ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলে নেয়।
মহিলার অভিযোগ, পাওয়ার পর ইন্দপুর ও হিড়বাঁধ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ সকালে অতনু কুন্ডু’কে গ্রেফতার করে। পুলিশের জেরায় সে তার অপরাধ স্বীকার করে। আজ তাকে বাঁকুড়া আদালতে পাঠানো হয়েছে।

