বাড়িতে বেমাবাজি, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য ভয় দেখিয়ে চাপ, প্রতিবাদে পটাশপুরে বিক্ষোভ এলাবাসীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: পটাশপুরে বোমাবাজির অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীদের। অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের পূর্ব পালপাড়া বুথের ঘটনা।

অভিযোগ, বুধবার রাতে পূর্ব পালপাড়া বুথে এলাকাবাসীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, যাতে তৃণমূলে ভোট দেওয়া হয়। আতঙ্কিত এলাকাবাসীরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়।

গ্রামবাসীদের দাবি, এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ। না হলে তারা ভোট বয়কট করবেন।

এদিকে নির্দল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের লেকজন এসে এলাকার মানুষ জনকে ভয় দেখাচ্ছে যাতে ওরা ভোট দিতে না যায়, বা বাধ্য হয়ে তৃণমূলে ভোট দেয়। পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *