অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ জুন: ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির আতঙ্ক লেগেই রয়েছে।জঙ্গলে খাবারের আকাল। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে দলমার দাঁতাল কখনো চাষের জমিতে আবার কখনো গ্ৰামে প্রবেশ করছে। আবার কখনো রাজ্য সড়কের উপর দাঁপিয়ে বেড়াচ্ছে। সোমবার সকালে এমনই চিত্র দেখা গেল নয়াগ্রামের নিগুইয়ে ৯ নং রাজ্য সড়কের রাস্তায় উপর।

স্থানীয় সূত্রে জানাগেছে, একটি খালি ডাম্পার সুবর্ণরেখা নদীতে বালি আনতে যাচ্ছিল সেই সময় হঠাৎই একটি দাঁতাল হাতি গাড়ি আটকে তাণ্ডব চালায়। কোনও রকমে গাড়ি থেকে পালিয়ে বাঁচলেন চালক ও খালাসি। পরে গ্ৰামবাসীদের চেষ্টায় হাতিটিকে জঙ্গলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


