ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় রাস্তায় উপর দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৬ জুন: বুধবার যখন ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মানুষজন গৃহবন্দি সেই সময় ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে তাণ্ডব চালানোর পাশাপাশি ওই এলাকায় রাস্তার ধারে থাকা ধান বোঝাই একটি ট্রাক থেকে ধানের বস্তা টেনে বের করে খেয়ে ফেলে একটি হাতি। রাস্তার উপর হাতি থাকায় ঝাড়গ্রাম চন্দ্রি রাস্তায় যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। যার ফলে জামাইষষ্ঠীর অনুষ্ঠানে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে অনেক জামাইকে বাধ্য হয়ে ওই রাস্তা বাদ দিয়ে তাদের ঘুরপথে শ্বশুরবাড়ি যেতে হয়। প্রায় ঘণ্টা তিনেক ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়ায় দলছুট একটি দাঁতাল হাতি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে।

ওই এলাকা থেকে কিছুটা দূরে মঙ্গলবার হাতির হামলায় একজন মারা যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল থেকেই ফের এলাকায় একটি দলছুট হাতি কখনো লোকালয়ে ঢুকে কখনো রাস্তার উপর গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। কখনও গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে। বিষয়টি জানানো হলে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে বন দফতরের কর্মীরা ওই দল ছুট হাতিটির ওপর নজরদারি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *