দলছুট দাঁতাল রামলালের দাদাগিরি গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩০ আগস্ট: সোমবার রাত ন’টা নাগাদ গোপীবল্লভপুর ২নং ব্লকের কানপুর গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি। নাম রামলাল।

কানপুর গ্রাম পরিদর্শন করে বেড়ায় সে। পরে গ্রামবাসীরা হাতিটিকে ৯ নং রাজ্য সড়কের উপর তাড়িয়ে দেয়। তার পর দাঁতাল হাতিটি ৯ নং রাজ্য সড়কের উপর তপসিয়ার কাছে একটি লরি আটকে ধান খায়। সেখান কিছুক্ষণ দাদগিরি করার পর শিবানন্দপুরের রাইস মিলের গেট ভেঙ্গে ফেলে।রাইস মিলের কর্মীরা বস্তা জালিয়ে হাতিটিকে তাড়াবার চেষ্টা করে।

এরপর বনদপ্তরের কর্মীরা গিয়ে হাতিটিকে গাইড করে জঙ্গলে পাঠানোর চেষ্টা করলে হাতিটি সুবর্ণরেখা নদী পার হয়ে রাত ১ টার পর গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভট্টগোপালপুর, টোপগেড়িয়া গ্রামে ঢুকে একপ্রকার বাড়ি বাড়ি তল্লাশি করতে দেখা গেল দলছুট হাতিটিকে। বেশ কয়েকটি বাড়ির বাইরে থাকা চাল এবং ধান খায় সে।

জানা গেছে, এদিন সন্ধ্যা থেকে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া এলাকায় রামলালের অবস্থান এবং রাতেই সুবর্ণরেখা পার হয়ে এলাকায় ঢুকতে পারে বন দফতরের এমন সতর্কতা থাকায় এলাকায় তেমন ক্ষতি করতে পারেনি হাতিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *