ঝাড়গ্রামের সাঁকরাইলে হাতির তাণ্ডব, এলাকায় আতঙ্ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ এপ্রিল: দিনের পর দিন ঝাড়গ্রাম জেলাজুড়ে বাড়ছে হাতির আতঙ্ক, তাই রাত দিন এক করে হাতি তাড়াচ্ছে জঙ্গলমহলের মানুষকে।বর্তমানে জঙ্গলে খাবারের অভাব তাই খাবারের সন্ধানে বেরিয়ে আসতে হয় জঙ্গল ছেড়ে হাতির দলকে। তাই হাতির তাণ্ডব নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে জঙ্গলমহলে। সোমবার সকাল থেকে একটি দলছুট হাতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের জঙ্গলকুড়চি, আহিরা, আসনবনি, কুলটিকরি সহ একাধিক গ্রামে একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ। মানুষের তাড়া খেয়ে হাতিটি স্থানীয় একটি অনুকুল আশ্রমের দেওয়াল ভেঙ্গেছে, সঙ্গে এলাকার বিঘার পর বিঘা ধান জমি তছনছ করেছে বলে অভিযোগ।

অন্যদিকে হাতি দেখতে এবং তাড়াতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন কুলটিকরি এলাকায়। কখনো গাছের ডাল ভাঙ্গছে, কখনো কলা গাছের পাতা খাচ্ছে গজরাজ, কখনো ঘরের উঠোনে হাজির হচ্ছেন, কখনো বা মানুষ দেখলে তাড়া করছে। এলাকার মানুষ হাতির পিছনে ছুটছে। যে কোনোও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে সাঁকরাইলের কুলটিকরি, আহিরা গ্রামে প্রবেশ করেছিল প্রায় ২৫ থেকে ৩০টি হাতির একটি দল। সেই দিন রাতেই পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের প্রতিবান্দ এলাকার জঙ্গলে অবস্থান করে হাতির দল। জানাগেছে, এই হাতির দল থেকে কোনও প্রকার দলছুট হয়ে একটি হাতি এদিন সাঁকরাইলের বিভিন্ন গ্রামে তান্ডব চালাচ্ছে। গাইড করার জন্য বনবিভাগের কোনও আধিকারিককে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *