হাতির আতঙ্ক! বনদফতরের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: জলপাইগুড়িতে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসল পুরুলিয়া বন বিভাগ। শুক্রবার হাতি উপদ্রব এলাকা পুরুলিয়ার ঝালদায় বনদফতরের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। সেই গাড়িতে করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। ঝালদা থানার অন্তর্গত খামার হাই স্কুলের পরীক্ষার্থীদের তথা আশপাশের গ্রাম পাররি, দাতিয়া, জজোহাতু গ্রামের পরীক্ষার্থীদের জার্গো হাই স্কুল পরীক্ষাগ্রহণ কেন্দ্রে দুটি গাড়িতে করে পৌঁছে দেয় বন্দফতর। এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে পরীক্ষার্থী সকলেই।

পুরুলিয়া বন বিভাগের ঝালদা রেঞ্জার বিশ্বজ্যোতি দে বলেন, “হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের জন্য দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে তাদের নিয়ে যাতায়াত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *