অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ ফেব্রুয়ারি: হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার রাসমণ্ডলের কাছে। মৃত ব্যক্তির নাম নন্দ চালক(৫০)। বাড়ি বৈতার হিরুডি গ্রামে। দলছুট হাতির পিছনে গ্রামবাসীদের সাথে গিয়েছিল ওই ব্যক্তি। সেই সময় দলছুট হাতির দল হটাৎ তাড়া করায় হাতির সামনে পড়ে যাওয়ায় হাতিটি তাকে শুঁড়ে তুলে শূণ্যে আছাড় মারলে ঘটনাস্থলেই নন্দ চালকের মৃত্যু হয়। ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়ায়।

