ফের হাতির তাণ্ডব সাঁকরাইলে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ এপ্রিল: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জঙ্গলে তৈরি হয়েছে খাবারের আকাল। অন্যদিকে চাষের খেতেও নেই তেমন কোনও ফসল। তাই খাবারের সন্ধানে বেশিরভাগ সময় দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। খাবারের সন্ধানে কখনো আবার চাষের জমিতে দাঁপিয়ে বেড়াচ্ছে, তো কখনো স্কুলে হানা দিয়ে মিড ডে মিলের চাল ডাল খাচ্ছে। বুধবার সকাল থেকে ফের হাতির তাণ্ডবে দিশেহারা ধান ও সবজি চাষিরা। এদিন দলমা থেকে আগত দলছুট একটি দাঁতাল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় ভোর হতেই হাজির। তারপর সূর্য উঠতেই ডাহিচক, নারদা, শিরষডিহা সহ বেশকিছু গ্রামের চাষের জমিতে দাঁপিয়ে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

স্থানীয় সূত্রে খবর, দলছুট দাঁতালটি বেশ কয়েকদিন ধরে কখনো গ্ৰামে দাঁপিয়ে বেড়াচ্ছে তো আবার কখনো চাষের জমিতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অপরদিকে দলছুট দাঁতাল গ্ৰামে প্রবেশ করতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শেষমেষ বনদপ্তর ও হুলা পার্টির সদস্যরা হাতিটিকে সাঁকরাইলের হাড়িভাঙ্গার জঙ্গলে ফেরত পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *