অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ আগস্ট: আবারও হাতির মৃত্যু ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের বালিভাষা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত থেকেই দলমার দলের অবস্থান ছিল এই জঙ্গলে। আজ সকালে গ্রামের মানুষ হাতির চিৎকারের শব্দ পান এবং ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনটি হাতি তাদের শাবককে ঘিরে রাখে কিছুক্ষণ পর স্থানীয়রা জড়ো হলে হাতির দল কিছুটা দূরে জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়রা এসে দেখে হস্তি শাবকটিকে একটি গর্তের মধ্যে পড়ে থাকতে। তৎক্ষণাৎ তারা
শাবকটিকে তোলার চেষ্টা করে, তখনও শাবকটির দেহে প্রাণ ছিল। কিছুক্ষণ পরেই মারা যায় হস্তি শাবকটি। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে সাঁকরাইল থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা হস্তি সাবকটির দেহ উদ্ধার নিয়ে যায়।

