পিড়াকাটা জঙ্গল থেকে হাতির মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৪ সেপ্টেম্বর: সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা রেঞ্জের বাঁদি জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে ভীমপুর এলাকার বাঁদি ও অন্যান্য গ্রামের বাসিন্দারা জঙ্গলে ওই পূর্ণবয়স্ক হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পিড়াকাটা রেঞ্জে খবর দেনl কিন্তু এলাকাটি ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লালগড় রেঞ্জের বন আধিকারিকেরাl

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিরিশ চল্লিশটি হাতির একটি দল শালবনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেl রবিবার রাতেও বাঁদি এলাকায় মাঠের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। কি কারণে মারা গেছে তা জানা যায়নি। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সরকারি নির্দেশিকা মত হাতিটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যানl

গত শুক্রবার সকালে গোয়ালতোড়ের তমাল নদীতে একটি হস্তি শাবকের দেহ ভাসতে দেখা গিয়েছিলl বনদপ্তর সূত্রে জানা গিয়েছিল, প্রায় ত্রিশটি হাতির একটি দলের সঙ্গে নদী পার হওয়ার সময় জলের স্রোতে ভেসে গিয়েছিল শাবকটিl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *