ABECA, Balichalk, বালিচকে বিদ্যুৎ গ্রাহক সমিতির সম্মেলন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: আজ সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির বালিচক কাস্টমার কেয়ার সেন্টারের সম্মেলন অনুষ্ঠিত হলো বালিচক বালিকা বিদ্যালয়ে। বিদ্যুতের ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ প্রত্যাহার, খারাপ মিটার বাতিল, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রাপ্য টাকা ফেরত সহ বিভিন্ন দাবিতে এই সম্মেলন। সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাবেকা (ABECA)- র রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে। উপস্থিত ছিলেন অ্যাবেকার রাজ্য সম্পাদমন্ডলের সদস্য তথা পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক অশোক ঘোষ।

তিনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি বালিচক কাস্টমার কেয়ার সেন্টারে এসএম- এর কাছে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ ডেপুটেশন হবে। এবং আগামী ১২ মার্চ মেদিনীপুরে রিজিওনাল ম্যানেজারের কাছে বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়। টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার আবার নতুন করে বসানোর চোরা পথে হাঁটছে বিদ্যুৎ দপ্তর এবং কেন্দ্র ও রাজ্য সরকার। তা প্রতিরোধে ব্যাপক প্রতিরোধ আন্দোলনের প্রস্তুতি চলছে দিকে দিকে। সম্মেলন থেকে গোবর্ধন মাইতিকে সভাপতি এবং সুকুমার বানুয়াকে সম্পাদক করে ৩৫ জনের বালিচক কাস্টমার কেয়ার সেন্টার ভিত্তিক অ্যাবেকা কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *