স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মার্চ:
শান্তিপুরের ১২ নং ওয়ার্ডের মহিসখাগি তলার একটি বাড়িতে আজ বিকেলে আগুন লেগে যায়। শুকনো গাছের পাতা থেকে কোনও ভাবে আগুন লাগে পাশের এক ডেকোরেটারসের বাড়িতে। সেখানে বারোটা ইঞ্জিনসহ ইলেকট্রিক সরঞ্জামে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর দমকলের দুটি ইঞ্চিনের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় মানুষের সহযোগিতায় পরিবারের সদস্যরা কেউ আহত না হলেও কিছু পশু পাখি পুড়ে মারা যায়। বাড়িতে ইলেকট্রিক জেনারেটর ও অন্যান্য ইলেকট্রিক সরজ্ঞাম পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। স্থানীয় প্রতিবেশিদের অভিযোগ পাশের পরিত্যক্ত বাগান থেকে গাছের পাতায় আগুন ধরেই এই ঘটনা।


