Election, Nadia, নদিয়া জেলার নির্বাচনী নির্ঘন্ট

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ: ঘোষিত হলো ১৭টি আসনের ভোটের নির্ঘণ্ট, জারি আদর্শ আচরণবিধি। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নদিয়া জেলার বিস্তারিত সূচি প্রকাশ করল জেলা নির্বাচন আধিকারিক দপ্তর। ভারতের নির্বাচন কমিশনের জারি করা প্রেস নোট অনুযায়ী, জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ সম্পন্ন হবে আগামী ২৯ এপ্রিল।

নদিয়া জেলার নির্বাচনী ক্যালেন্ডার—
বিজ্ঞপ্তি জারি: ২রা এপ্রিল,
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৯ই এপ্রিল,
মনোনয়নপত্র যাচাই (Scrutiny): ১০ই এপ্রিল,
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন: ১৩ই এপ্রিল,
ভোটগ্রহণ: ২৯শে এপ্রিল,
ভোট গণনা: ৪ঠা মে,
প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তারিখ: ৬ই মে।

জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, নদিয়া জেলার মোট ১৭টি বিধানসভা আসনে ৪,৬৮৬টি ভোটগ্রহণ কেন্দ্র বা পোলিং স্টেশন থাকছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই জেলাজুড়ে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর করা হয়েছে।জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS) মেনে চলার জন্য জেলার সমস্ত রাজনৈতিক দলগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *